ওয়েব ডেস্ক; ২৩ অক্টোবর: গত ২০ অক্টোবর সীমা চৌকি-হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন, দক্ষিণবঙ্গ সীমান্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের সতর্ক কর্মীরা, রূপার গহনা চোরাচালান বানচাল করে ৫.৩৫০ কেজি ওজনের রপার গহনা সহ এক পাচারকারীকে ধরেছে। যখন চোরাকারবারি এসব গহনা বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছিল। জব্দকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ৩,২২,২২০/- টাকা।

তথ্য অনুযায়ী, সীমা চৌকি -হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, হাকিমপুর চেক পোস্টের (আন্তর্জাতিক সীমান্ত) কাছে একটি বিশেষ অনুসন্ধান অভিযান পরিচালনা করে। সেই সময় বিকাল ০৬১৫ টার দিকে উল্লিখিত স্থানে একটি সাইকেল আরোহী সন্দেহভাজন যুবককে দেখা যায় যে স্বরূপদা থেকে তারালী গ্রামের (সীমান্ত গ্রাম) দিকে যাচ্ছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা সাইকেল আরোহীকে তল্লাশি করলে সাইকেলের টায়ারে তৈরি ইম্প্রোভাইজড ক্যাভিটিতে ৫.৩৫০ কেজি রূপার গয়না পাওয়া যায়। এর পরে জোয়ানরা পাচারকারীকে ধরে ফেলে এবং সমস্ত রূপার গহনা বাজেয়াপ্ত করে।

গ্রেফতারকৃত পাচারকারীর পরিচয় – জয়রুল সরদার, বয়স – ২৬ বছর, গ্রাম + পোস্ট অফিস – হাকিমপুর, থানা – স্বরূপনগর, জেলা – উত্তর ২৪ পরগনা বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে, চোরাকারবারী প্রকাশ করেছে যে সে একজন ভারতীয় নাগরিক এবং জীবিকা নির্বাহের জন্য অল্প সল্প চোরাচালান করে। সে জানায়, কালী মন্দির বিথারি বাজারে ভারতীয় চোরাকারবারী তারিকের কাছ থেকে এই রূপার গহনা নিয়ে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ডিউটি পয়েন্ট অতিক্রম করে হাকিমপুর উত্তরপাড়ার অপর এক চোরাকারবারী ওহিদ গাজীর কাছে হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য সে ৪০০/- টাকা পেত।

আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল তেঁতুলিয়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, এ.কে. আর্য, ডিআইজি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা নানা সমস্যায় পড়ছে। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।