ওয়েব ডেস্ক; কলকাতা ২৬ অক্টোবর : খাদ্যশস্যের বাজারে বিশ্বস্ত নাম এবং প্রথম সারির ব্র্যান্ড আশীর্বাদ অরগ্যানিক নিয়ে এল এক নতুন ব্র্যান্ড দর্শন। এই দর্শন, ব্র্যান্ডের অরগ্যানিক পণ্যের সম্ভারকে নতুন দিশা দিয়ে বলে – সচ মুচ অরগ্যানিক। ক্রেতাদের ১০০ শতাংশ অরগ্যানিক পণ্য সরবরাহের বিষয়ে আশীর্বাদ প্রতিশ্রুতিবদ্ধ। বিশুদ্ধতা এবং স্বচ্ছতার প্রশ্নেও তারা অবিচল। এই প্রতিশ্রুতির সঙ্গে তাল মিলিয়ে চলে ব্র্যান্ডের এই নতুন দর্শন।
‘অরগ্যানিক’ – এই শব্দটা ঘিরে ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশার মধ্যে আশীর্বাদ এর প্রতিজ্ঞা – ‘১০০ শতাংশ আশীর্বাদ, ১০০ শতাংশ অরগ্যানিক’, যে প্রতিজ্ঞা পূরণে সংস্থার দৃপ্ত পদক্ষেপ। চাষের খেত থেকে প্যাকেটজাত পণ্য হয়ে ক্রেতার বাড়ি অবধি পৌঁছনোর যাত্রা এখন দেখে নেওয়া যাবে একটা অনন্য কিউআর কোড স্ক্যান করেই। সচ মুচ অরগ্যানিক-এর নেপথ্যে রয়েছে এক বৈপ্লবিক উদ্ভাবন। প্যাকেটজাত খাবার কোথায় উৎপাদন হয়ে কীভাবে একজন ক্রেতার ঘরে পৌঁছে যাচ্ছে সে বিষয়ে ক্রেতাদের সচেতন করবে এই উদ্যোগ। এই শিল্পক্ষেত্রে এমন উদ্যোগ আগে কেউ নেয়নি। সেদিক দিয়ে এটা নতুন মাপকাঠি গড়ে দিচ্ছে। সেই সঙ্গে ক্রেতাদেরও সাহায্য করা যাচ্ছে, যাতে তারা সহজে বিশুদ্ধ পণ্য চিনে নিতে পারেন।
আশীর্বাদ অরগ্যানিক-এর সম্ভারে আটা এবং ডালও আছে। এই সম্ভার আমেরিকার ন্যাশনাল অরগ্যানিক প্রোগ্রামের আওতাধীন ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং দ্য ন্যাশনাল প্রোগ্রাম ফর অরগ্যানিক প্রোডাকশন অব ইন্ডিয়ার আওতাধীন ইনডোসার্ট (INDOCERT) এর শংসাপত্র পেয়েছে। এই সব সংস্থার স্বীকৃতি আশীর্বাদ অরগ্যানিক-এর গুণগত মানের শিলমোহর। প্রতিটা প্রোডাক্ট কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায়। ২১৭ রকম কীটনাশক-এর একটাও এতে আছে কি না তা দেখে নেওয়া হয়। বিশুদ্ধতা এবং গুণগত মানের ক্ষেত্রে নতুন মাপকাঠি স্থির করছে এই পণ্য।
আইটিসি লিমিটেডের স্টেপলস অ্যান্ড অ্যাডজাসেনসিজ শাখার সিওও অনুজ রুস্তগি বলেন, “আমরা এমন ভাবে আইটিসি -র রূপান্তর ঘটাচ্ছি যা সমাজে এক ইতিবাচক প্রভাব ফেলবে। কয়েক দশক ধরে আশীর্বাদ গৃহস্থের কাছে প্রিমিয়াম এবং গুণগত ভালো মানের পণ্য পৌঁছে দিয়েছে। ‘সচ মুচ অরগ্যানিক’-এর মাধ্যমে এই ব্র্যান্ড যে শুধু নতুন মাপকাঠি ধার্য করছে তাই-ই নয় বিশুদ্ধ অরগ্যানিক কেন ভালো, সেই বিষয়েও সচেতনতা গড়ে তুলছে। ক্রেতারা কেন অরগ্যানিক বেছে নেবেন, তাতে কী লাভ হবে, সেই বিষয়ে তাদের ওয়াকবিহাল করাটাই লক্ষ্য। একবারে একটাই ‘সচ মুচ অরগ্যানিক’ প্রোডাক্ট – এই বিশ্বস্ততাই গড়ে তুলতে প্রস্তুত আশীর্বাদ অরগ্যানিক। আমরা এমন একটা ভবিষ্যৎ গড়তে চাই যেখানে ক্রেতা এবং পণ্যের মধ্যে একটা সেতুবন্ধন হবে। এই কাজের প্রতি আমরা সমর্পিত। আশীর্বাদ -এর অরগ্যানিক রেঞ্জ আমাদের এই সমর্পণের প্রতীক।”
নতুন ব্র্যান্ড দর্শনের সঙ্গে আশীর্বাদ দু’টো নতুন প্রোটিন-সমৃদ্ধ অরগ্যানিক পণ্যও নিয়ে এসেছে: অরগ্যানিক রাজমা এবং অরগ্যানিক কাবুলি চানা। এগুলোর সংযোজন অরগ্যানিক গুণমানকে নতুন সংজ্ঞা দেওয়ার প্রতি আশীর্বাদ -এর নিষ্ঠাকে প্রতিফলিত করে।
