ওয়েব ডেস্ক; ২৯ অক্টোবর: গত ২৮ অক্টোবর বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দক্ষিণবঙ্গ সীমান্তের সতর্ক জোয়ানরা আন্তর্জাতিক সীমান্তে আলাদা আলাদা ঘটনায়, চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে ৯৪০ টি ইয়াবা ট্যাবলেট এবং ৩২ কেজি গাঁজা জব্দ করেছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪,৭০,০০০/- টাকা। চোরাকারবারীরা ওই মাদকদ্রব্য ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।

তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বর্ডার ফাঁড়ি গোজাডাঙ্গা, ১০২ ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের সৈন্যরা গোয়েন্দা বিভাগ থেকে তথ্য পায় যে সীমান্তে অবস্থিত গ্রাম উত্তরপাড়া (গোজাডাঙ্গা)র একটি খালি সন্দেহজনক বাড়িতে কিছু ইয়াবা ট্যাবলেট লুকানো আছে। যা যে কোন সময় ভারত থেকে বাংলাদেশে পার করা হবে। খবর পেয়ে গোজাডাঙ্গা বর্ডার ফাঁড়ির জওয়ানরা সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশির সময় বাড়ির টাইল থেকে টেপে মোড়ানো একটি বড় প্যাকেট উদ্ধার করে, যার ভেতর থেকে ৫টি নীল রঙের ছোট প্যাকেটে ভর্তি মোট ৯৪০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪,৭০,০০০/- টাকা। এরপর পরবর্তী কার্যক্রমের জন্য জোয়ানরা ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে ।

একই দিনের দ্বিতীয় ঘটনায় বর্ডার পোস্ট মস্তফাপুর, ১০৭ ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা নির্ভরযোগ্য সূত্রে গাঁজা পাচারের খবর পান। খবর পাওয়ার সাথে সাথে জোয়ানরা সন্দেহজনক স্থানে একটি বিশেষ অ্যামবুশ স্থাপন করে। জোয়ানরা তিন থেকে চারজনকে কিছু মালপত্র নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে যেতে দেখে। জোয়ানরা চোরাকারবারীদের থামাতে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জোয়ানরা আশেপাশের এলাকা তল্লাশি করে ৮ বস্তায় রাখা ১৬ বান্ডিল গাঁজা পায় যার মোট ওজন ছিল ৩২ কেজি।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ.কে. আর্য, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বিএসএফ, সৈন্যদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন যে এটি কর্তব্যরত বিএসএফ জওয়ানদের দেখানো সতর্কতার প্রতিফলন মাত্র। তিনি কড়া ভাষায় বলেন, বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ ঘটতে দেবে না। তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা বিভাগ এই চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজে বের করবে।