ওয়েব ডেস্ক; ১৫ নভেম্বর : ২০১৯ সালের ওয়ার্ল্ড কাপ এবং সেই ওয়ার্ল্ডকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ২৩৯ রানের জবাবে মাত্র ২২১ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। সেই খেলাটি রীতিমতন প্রতিশোধ নিলেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত। ঠিক তার চার বছর পরেই বুধবার ২০২৩ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে দিল রোহিত বাহিনী।
টসে জিতে প্রথম সেমিফাইনালে ওয়াংখেডে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। ৩৯৭ রানের পাহাড় গড়ে তুলল টিম ইন্ডিয়া। সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে নিজের ৫০ তম সেঞ্চুরি করল বিরাট কোহলি, তার রান ১১৭ । তার সাথে ৭০বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলে শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে মিচেলের ইনিংসের ওপর বেশ জোর দিয়েই রান চেজ করছিল। ১৩৪ রানের মিচেল আউট হয়ে যাওয়ার পর ধীরে ধীরে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার। ৫৭ রান দিয়ে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের কোমর ভেঙে দেন ভারতীয় পেশার মহ শামী। দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে কে জেতে সেটাই এখন দেখার। ভারতের সঙ্গে তার দেখা হবে রবিবার ফাইনালে।