শুভাবরি ওয়েব ডেস্ক, ১৮ নভেম্বর, কলকাতা:
আজ কলকাতা মেট্রো রেলের মহাব্যবস্থাপক, পি উদয় কুমার রেড্ডি জোকা-এসপ্ল্যানেড করিডোর (পার্পল লাইন) এর জোকা থেকে তারাতলা প্রসারিত অঞ্চল পরিদর্শন করেলেন। শ্রী রেড্ডি আজ সকালে জোকা ডিপো থেকে পরিদর্শন শুরু করেছিলেন, যেখানে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)এর কর্মকর্তারা তাকে এই ডিপোর বিভিন্ন রেক রক্ষণাবেক্ষণ সুবিধা এবং এর আরও উন্নয়নের জন্য ভবিষ্যত পরিকল্পনা ব্যাখ্যা করেন।

জোকা ডিপো থেকে তিনি একটি মেট্রোতে চড়ে তারাতলা পর্যন্ত যান এবং এই প্রসারিত অংশে সিগন্যালিং কাজের অগ্রগতি পরীক্ষা করেন।
পরিদর্শনের আগে, শ্রী রেড্ডি জোকা ডিপোতে অমিত রায়, ED/RVNL, সিনিয়র মেট্রো এবং RVNL আধিকারিকদের সাথে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সময়সূচী অনুযায়ী সমস্ত পরিকল্পিত কাজ শেষ করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে শ্রী রেড্ডি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
সংবাদ মাধ্যমের কাছে এই তথ্য জানান, কলকাতা মেট্রো রেলের প্রধান জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র।