শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ ডিসেম্বর, কলকাতা:
আজ পশ্চিমবঙ্গ বস্তী উন্নয়ন সমিতির এক সমাবেশে সংগঠনের সভাপতি অশোক ভট্টাচার্য রাজ্য সরকারের বস্তিবাসীদের উচ্ছেদের সমালোচনা করে বলেন, বস্তিবাসীদের সুবিধার্থে সরকারি প্রকল্পের আওতায় আসা উচিত। তিনি বস্তিবাসীদের কর্মসংস্থান নিশ্চিত করতে গ্রামীণ এলাকায় ‘মানরেগার’ মতো শহরাঞ্চলে কর্মসংস্থান প্রকল্পের দাবি জানিয়েছেন।
সভায় উপস্থিত সংগঠনের উপ-সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বস্তিবাসীদের একটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য উপযুক্ত স্যানিটেশন, বিদ্যুৎ, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। তিনি বিভাজন নীতির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও লড়াই করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুখরঞ্জন দে, মধু দত্ত, হান্নাল মোল্লা, ফুহাদ হালিম প্রমুখ।
