ওয়েব ডেস্ক; ১২ ডিসেম্বর: আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪ কে কেন্দ্র করে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকের দপ্তরের ট্রেজারি বিল্ডিং এ ইভিএম প্রদর্শন কেন্দ্রের উদ্বোধন হলো। উদ্ভোধন করলেন জেলাশাসক সুমিত গুপ্তা।

ভোটারদের ইভিএম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এই শিবিরের অন্যতম লক্ষ্য। এছাড়া নতুন ভোটাররাও ভোট দেওয়া এবং ইভিএম সম্পর্কে জানতে পারবেন। জেলাশাসক ইভিএমের সম্পূর্ন বিষয়কে হাতে কলমে বুঝিয়ে দেন।

জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন এডিএম (ইলেকশন) , এসডিও (সদর), ওসি (ইভিএম) সহ বহু আধিকারিক।