শুভাবরি ওয়েবডেস্ক, ৩০ নভেম্বর, কলকাতাঃ

ভারতীয় নির্বাচন কমিশন কিছু মাস আগেই ঘোষণা করেছিলেন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে এবং সেটা করতে পারবেন অনলাইনে, মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা বিভিন্ন জায়গায় বুথে নির্বাচন কমিশন দ্বারা প্রেরিত মানুষদের কাছ থেকে।
তারিখ অতিক্রম হয়ে যাওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত সাধারণ মানুষ লিঙ্ক করতে পারেনি। তাই সাধারন মানুষদের কাছে পৌঁছে গিয়ে ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার নতুন প্রয়াস নিল পূর্ব পুটিয়ারি এলাকার নবোদয় সংঘ। ২৯ ও ৩০ নভেম্বর সব মিলিয়ে প্রায় ১৫০০ মানুষের ভোটার ও আধার কার্ড সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করলেন তারা।
অঞ্চলের মানুষের দাবী, এই প্রয়াস অনেক সাধারণ মানুষকে উপকৃত করেছে। অন্যতম উদ্যোক্তা গৌতম মুখার্জী জানান, নবোদয় সংঘ সারা বছরই সাধারণ মানুষদের জন্য বিভিন্ন রকম সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। এই ‌ভোটার ও আধার কার্ড লিঙ্ক তারই অন্যতম । সাধারণ মানুষের যাতে উপকার হয় সেই ব্যাপারটাই আমরা দেখছি।