ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস; ১৩ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারকা খচিত সেই মঞ্চে উপস্থিত ছিলেন সালমান খান , সোনাক্ষী সিনহা থেকে শুরু করে বলিউড এবং টলিউডের বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীরা।
৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কলকাতার ২৩ টি জায়গায় ফিচার- শর্ট এবং ডকুমেন্টরি সহ ২১৯ টি ছবি দেখানো হয়। যা ৩৯ টি দেশ থেকে এসেছিল। শুধুমাত্র ছবি দেখানো নয় তার সঙ্গে ছিল বিভিন্ন এক্সিবিশন, সিনে আড্ডা , মাষ্টার ক্লাস আরো অনেক কিছু।
এই কদিনে যেমন উপস্থিত ছিলেন বলিউড তারকা মনোজ বাজপাই তেমনি ছিলেন ডিরেক্টর অনুরাগ কাশ্যপ, তার কেনেডি বইয়ের স্পেশাল স্ক্রিনিং হয় নন্দন ১ এ। কেনেডি ছবি নিয়ে দর্শকদের মধ্যে ছিল মাত্রা ছাড়া উন্মাদনা।
তারই সমাপ্তি অনুষ্ঠান হল ১২ই ডিসেম্বর মঙ্গলবার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ প্রমূখ।
পৃথিবীর অন্য সমস্ত চলচ্চিত্র উৎসবের সাথে পাল্লা দিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার মহিমায় এগিয়ে চলছে। সমাপ্তি অনুষ্ঠানের দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে পুরস্কার বিতরণ।
কোন ছবি জিতে নিল শ্রেষ্ঠ পুরস্কার:
১. গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ( বেস্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম) : ছবি চ্যালেঞ্জ (ডিরেক্টর রমেন বোরা, শিবানু বোরা); পুরস্কার মূল্য তিন লাখ টাকা।
২. গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ( বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম) : ছবি রিহার্সাল ( ডিরেক্টর কামিল সাইফ) : পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা।
৩. নেট প্যাক এওয়ার্ড ফর বেস্ট ফিলম; ছবি ব্রকেন ড্রিমস স্টোরিস ফ্রম দা মায়ানমার কোপ; ডিরেক্টর নিনফোল্ড মোজাইক।
৪. স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর বেস্ট বেঙ্গলি প্যানোরামা ফিল্ম ক্যাটেগরি; ছবি অসম্পূর্ণ: ডিরেক্টর অমর্ত্য সিনহা।
৫. গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট বেঙ্গলি প্যানারামা ফিল্ম: ছবি মন পতঙ্গ; ডিরেক্টর রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি; পুরস্কার মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা।
৬. স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি: ছবি জোসেফস্ সন; ডিরেক্টর হাওবাম পবন কুমার।
৭. হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস: ডিরেক্টার: সনেট অ্যান্থনি ব্যারেটো, ছবি : আবনি কি কিসমত।
৮. হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ: ছবি গোড়াই পাখড়ী ; ডিরেক্টর রজনী বসু মাতারি; পুরস্কার মূল্য ১০ লক্ষ টাকা।
৯.স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস; ছবি চালচিত্র এখন; ডিরেক্টর অঞ্জন দত্ত।
১০. গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর দা বেস্ট ডিরেক্টর ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস: ডিরেক্টর কারডোস ড্যানিয়েল মালাভি; ছবি ওয়ান ওয়ে; পুরস্কার মূল্য ২১ লক্ষ টাকা।
১১. গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস: ছবি চিল্ড্রেন অফ নো বডি; ডিরেক্টর ইরেজ তাদমর; পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা যা প্রোডিউসার এবং ডিরেক্টর এর মধ্যে ভাগ হয়ে যাবে।
ছবি: সৌম্যদীপ বেরা
