শুভাবরি ওয়েব ডেস্ক, ২২ ডিসেম্বর, কলকাতা:
কলকাতার হোপ ফাউন্ডেশন সমাজসেবার অনন্য নিদর্শন একের পর এক স্থাপন করে চলেছে। আজ নেতাজি নগর অঞ্চল থেকে এক অসুস্থ বৃদ্ধ অরুণ গাঙ্গুলি মহাশয়কে তারা শারীরিক অসুস্থতার কারণে নিজেদের অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে তাদের নার্সিংহোমে ভর্তি করে চিকিৎসার বন্দোবস্ত করছেন।
অঞ্চলের মানুষজন বারবার ধন্যবাদ জানাচ্ছেন এই সমাজসেবী সংগঠনকে। উল্লেখ করা যেতে পারে, অন্যান্য সমাজসেবার কাজের সাথে সাথে বিভিন্ন সময় কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে তারা প্রান্তিক স্তরের অসুস্থ মানুষকে নিয়ে চিকিৎসা দিয়ে থাকেন।
আজকের দিনে যখন আমরা শুধু অর্থের পেছনে দৌড়োচ্ছি, সেখানে খুব ফাউন্ডেশনের এই দরদী ক্রিয়াকর্ম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
