ওয়েব ডেস্ক; ২৪ ডিসেম্বর: সোমবার ২৫ ডিসেম্বর বড়দিনে যারা পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় ঘুরতে যাবেন তাদের সুবিধার জন্য, মেট্রো ব্লু লাইনে বেশি রাতে পরিষেবা চালাতে চলেছে৷

সেই দিন ছুটির দিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা সকাল ৮:৫৫ থেকে শুরু হবে। সেই নির্দিষ্ট দিনে, এই করিডোরের পুরো অংশে ২৮৮টি পরিষেবার পরিবর্তে মোট ১৯৪ টি পরিষেবা চালানো হবে৷ সন্ধ্যার পিক আওয়ারে, সেই দিন এই করিডোরে ৮ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

প্রথম পরিষেবা:-
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮:৫৫ টায়

সকাল ৯ টায় টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দম দম থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।

শেষ পরিষেবা:-
রাত ১০:৫৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।
রাত ১১ টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।
রাত ১১:১০ টায় দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত , কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত ।