ওয়েব ডেস্ক; ১৬ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, তাঁর রচিত ‘প্রণব মাই ফাদার : অ্যা ডটার রিমেম্বার্স’বইটি উপহার দিয়েছেন। শ্রীমতী মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“শর্মিষ্ঠাজী, আপনার সঙ্গে সাক্ষাৎ-এর পর্বটি সর্বদাই সুখকর হয়, কারণ সেই সময় প্রণববাবুর সঙ্গে বিভিন্ন আলাপচারিতার কথা মনে পড়ে, যা চিরস্মরণীয়। তাঁর মহত্ব, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা আপনার বইটিতে যথাযথ ভাবে স্থান পেয়েছে!”

সূত্র: পি আই বি

ছবি: এক্স