ওয়েব ডেস্ক; ২৫ জানুয়ারি: শুরু হলো ১০ তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল । ২৫ জানুয়ারি বৃহস্পতিবার নন্দন ১ এ এই ফেস্টিভেলের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডিরেক্টর সৌরভ রায়, ডিরেক্টর আমল গুপ্তে, অভিনেতা পার্থ এ গুপ্তে, শিশু-কিশোর একাডেমি চেয়ারপারসন অর্পিতা ঘোষ, শিশু শিল্পী আঙ্কিতা খাওয়াস।
করোনা মহামারীর জন্য কিছুটা প্রভাবিত হলেও আবার রাজ্য সরকারের প্রচেষ্টায় শুরু হলো এই উৎসব। উৎসব চলবে ২৯ শে জানুয়ারি পর্যন্ত। নন্দন ১,২,৩; রবীন্দ্র সদন; শিশির মঞ্চ; রবীন্দ্র ওকাকুরা ভবন; চলচ্চিত্র শতবর্ষ ভবন এবং রবীন্দ্র তীর্থ এই প্রেক্ষাগৃহগুলিতে সবমিলিয়ে ১১১ টি ছবি দেখানো হবে । মোট ত্রিশটি দেশের ছবি দেখানো হচ্ছে এই ফিল্ম ফেস্টিভালে। সবকটি জায়গায় দুপুর বারোটা, দুপুর তিনটে এবং সন্ধ্যে ছটা এই তিনটি সময়ে ছবি দেখানো হবে। আগামী
উদ্বোধনী ছবি হিসেবে সৌরভ রায় পরিচালিত গুরাস ছবিটি দেখানো হলো।
এই উৎসব চলাকালীন গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় প্রত্যেকদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত শিশুদের জন্য থাকছে ” হাতে-কলমে সিনেমা” এই শীর্ষক প্রদর্শনী। এখানে একটি ছবি কিভাবে তৈরি হয় সেই সমস্ত প্রণালী দেখানো হবে।
এই উৎসবে ৩৬ টি ছবি ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম থাকছে।
