ওয়েব ডেস্ক; ৪ ফেব্রুয়ারী: গত ২ ফেব্রুয়ারী, বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে সীমা চৌকি গোপালনগর, ৭০ ব্যাটালিয়নের সজাগ কর্মীরা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে বিভিন্ন ব্র্যান্ডের ৭৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করেছে। জব্দকৃত মোবাইলের আনুমানিক মূল্য ৮,৭৮,০০০/-টাকা। চোরাকারবারীরা এসব মোবাইল ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
তথ্যমতে, সকাল ৬: ৩৫ টার দিকে সীমা চৌকি গোপালনগর, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা দেখেন, হাতে ব্যাগ নিয়ে কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের সীমান্তের বেড়ার দিকে যাচ্ছে। জোয়ানরা তাদের দিকে ছুটে গিয়ে থামতে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জোয়ানরা ১ তস্করকে ৭৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ আটক করে।
জব্দকৃত মালামাল ও গ্রেফতার তস্কর কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক দফতর, মালদহের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এ.কে. আর্য বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় বিএসএফ জোয়ানরা সদা সতর্ক থাকে। আন্তঃসীমান্ত চোরাচালান বন্ধে বিএসএফ সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ, যার কারণে চোরাকারবারিরা সর্বদাই তাদের কাজে অসফল হচ্ছে। তিনি বলেন, গোয়েন্দা বিভাগ চোরাকারবারিদের খোঁজ শুরু করেছে।
