ওয়েব ডেস্ক; ৪ ফেব্রুয়ারি: ক্যানসারের প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু হলে আজকাল অনেক ক্ষেত্রেই মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। সেজন্য প্রয়োজন সচেতনতা। এই সচেতনতা বৃদ্ধির উদ্যোগে এবছর বিশ্ব ক্যানসার দিবস রবিবার ৪ঠা ফেব্রুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত হল পাঁচ কিলোমিটার দৈর্ঘের এনইবি ম্যারাথন। সল্টলেক স্টেডিয়ামে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামী, উডল্যান্ডস হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সরোজ মণ্ডল ও ডিরেক্টর অফ অ্যানাস্থেলজি ডা. উদয়ন বক্সি। প্রতিযোগিতার অফিসিয়াল হেল্থ পার্টনার উডল্যান্ডসের পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহণকারীকে সারভাইকাল ক্যানসার ও তার ভ্যাকসিন সম্পর্কে সচেতন করতে একটি পুস্তিকা প্রদান করা হয়।
