শুভাবরি ওয়েব ডেস্ক, ৫ ফেব্রুয়ারি, কলকাতা:
গতকাল বি এস এফ ১১২ ব্যাটালিয়নের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ২৩.৫ কেজি গাঁজা সহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃত পাচারকারীর নাম মাস্তাকিন মন্ডল ।
সূত্র মতে জানা গেছে, একটি মোটরসাইকেল পাঁচপোতা থেকে সীমান্ত এলাকার কাছে বাল্কি স্কুলের দিকে যাচ্ছিল। তল্লাশির সময় জওয়ানরা মোটরসাইকেলের পিছনের সিটে রাখা ২৩.৫ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত মাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরুপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
