ওয়েব ডেস্ক; ১৭ ফেব্রুয়ারি: গত শুক্রবার থেকে শুরু হল ত্রয়োবিংশ নাট্যমেলা, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে এবং দ: ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবার মহকুমার রবীন্দ্রভবনে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডল, মাননীয়া সভাধিপতি শ্রীমতী নিলিমা বিশাল মিস্ত্রী; সহ সভাধিপতি শ্রীমন্ত মালি; চেয়ারম্যান ( ডায়মন্ড হারবার পৌরসভা), নাট্য আকাদেমির সচিব, মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।
আগামী মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নাট্যমেলা ।

কি কি নাটক থাকছে:
কাহানি মে টুইস্ট, চলো পটল তুলি, অপূর্ব সতী, কমলা, তেজ, হিমায়েত, দেবদাস, নিহত চৈতন্য