ওয়েব ডেস্ক; ১৭ ফেব্রুয়ারি: তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে চলে দীঘা স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনের বাথরুমে জমে থাকা জল গুলোকে এইভাবেই বের করে দেওয়া হচ্ছে। একদিকে যাত্রীরা তাদের গন্তব্যের দিকে অর্থাৎ পর্যটনের জন্য শনি- রবিবারের দুটো ছুটির দিন আনন্দে কাটাতে যাচ্ছেন, অন্যদিকে রেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রায় গায়ের উপরই জল ছেড়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত “স্বচ্ছ ভারত অভিযান” এবং রেলকে আংশিক বেসরকারিকরণের চিন্তাভাবনা এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে রেলের এমন কর্মকান্ড কতটা প্রভাব পড়তে পারে রেল কর্তৃপক্ষ সেটি বিচার করে দেখুন।
এটি ১৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে সকালের দিকের ঘটনা।