সৌম্যদীপ বেরা; শুভাবরি ওয়েবডেস্ক, ২০ ফেব্রুয়ারী: ‘রাজপুতানা ইণ্ডি সার্ভিস প্রাইভেট লিমিটেড’ ও ‘শাহ্ হসপিটালিটি প্রাইভেট লিমিটেড’-এর যুগ্ম প্রয়াসে নিউটাউনের ‘ডি এল এফ গ্যালেরিয়া’-র অভ্যন্তরে খুলল ‘রাজপুতানা দরবার’। উদ্ভোধন করেন কুনাল সাহা।
রেস্টুরেন্টের অন্যতম নির্দেশক সাজিদ আখতার জানিয়েছেন, “এই রেস্টুরেন্টে রাজস্থানের নানান খাবার ছাড়াও ওরিয়েন্টাল, কনটিনেন্টাল, চাইনিজ, ইণ্ডিয়ান-এর মতো বিভিন্ন আমিষ ও নিরামিষ খাবার পাওয়া যাবে। ভবিষ্যতে এই রেস্টুরেন্টের পাশাপাশি সেন্ট্রাল ক্যালকাটা ও রাজারহাট সাপুরজির কাছে আরো দুটো রেস্টুরেন্ট খোলার ইচ্ছে আছে।”
