ওয়েব ডেস্ক; ২০ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রী ভূপিন্দর যাদবের সভাপতিত্বে সম্প্রতি দিল্লিতে কর্মচারি ভবিষ্যনিধি তহবিল (ইপিএফ)-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি)-এর ২৩৫তম বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ভাইস চেয়ারম্যান তথা কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি এবং কো-ভাইস চেয়ারপার্সন শ্রম ও কর্মসংস্থান সচিব আরতি আহুজা এবং সদস্য সচিব নীলম শামি রাও উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল বোর্ড ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বার্ষিক ৮.২৫ শতাংশ হারে ইপিএফ-এর সুদ দেওয়ার সুপারিশ করেছে।