ওয়েব ডেস্ক; কলকাতা, ২১ ফেব্রুয়ারী : অমৃত ভারত স্টেশন প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে বনগাঁ জংশন স্টেশনটির পুনঃউন্নয়ন ও আধুনিকীকরনের কাজ বর্তমানে পুরোদমে চলছে। যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং সামগ্রিক পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগটি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে চিহ্নিত স্টেশনগুলিকে পুনরুন্নয়নের লক্ষে সামগ্রিকভাবে জোর দেওয়া হয়েছে । বনগাঁ জংশনস্টেশনের পুনঃ উন্নয়নের জন্য মোট বরাদ্দ অর্থ ২৯.৫৪ কোটি টাকা ।
শিয়ালদহ – বনগাঁ সেকশনে অবস্থিত বনগাঁ জংশন স্টেশনটি কলকাতা শহরতলির রেলওয়ে ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। বনগাঁ এবং তার পার্শ্ববর্তী এলাকার জনগণের পরিষেবার্থে বনগাঁ জংশন স্টেশনটি রুটের চূড়ান্ত স্টপ হিসেবে তাৎপর্য বহন করে, যেখানে লাইনটি আন্তর্জাতিক পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রসারিত হয়, যা ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত ভ্রমণের সুবিধা দেয়। উল্লেখযোগ্যভাবে, স্টেশনটি রানাঘাট শহরকে বনগাঁ – রানাঘাট রেললাইনের সাথে সংযুক্ত করে , যা বৃহত্তর অঞ্চল জুড়ে যাত্রীদের জন্য উন্নত সংযোগ নিশ্চিত করে।
পুনঃউন্নয়ন প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে:
- গ্রানাইট দ্বারা প্লাটফর্ম সারফেসিংয়ের মাধ্যমে facade ও circulating এরিয়ার উন্নতিকরণ
- এসি ওয়েটিং হল
- বেঞ্চ
- শৌচালয়
- ডাস্টবিন
- ডিসপ্লে বোর্ড
- কংকোর্স
- সাইনেজ
- লাইটিং এবং ফ্যান
- এনার্জি সংরক্ষণের জন্য সোলার প্লেটস
- 12m FOB (দ্বিতীয় phase)
সমাপ্তির পরে, সংস্কার করা বনগাঁ জংশন স্টেশনটি অত্যাধুনিক সুবিধাযুক্ত হবে , যা যাত্রীদের জন্য ব্যাপকভাবে উন্নত ভ্রমণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেবে। এই প্রচেষ্টা রেলওয়ের পরিকাঠামোর আধুনিকীকরণ এবং অঞ্চল জুড়ে বিরামবিহীন সংযোগ বৃদ্ধির প্রতি আমাদের প্রতিশ্রুতির উপর জোর দেয়।
