ওয়েব ডেস্ক; কলকাতা, ২৯ ফেব্রুয়ারি : সর্বভারতীয়মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য আকাশ, পশ্চিমবঙ্গের নিট (ইউজি) পরীক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করলো।

এদিন পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বিভাগের প্রধান এবং প্রকল্পের সাথে জড়িত অন্যান্য সিনিয়র সদস্যরা বাংলা সংস্করণে স্টাডি ম্যাটেরিয়াল লঞ্চ হলো।

সাংবাদিক সম্মেলনে, ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- নীট ডিভিশন নবীন কার্কি বলেন, “বহুদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বাংলায় কোনো জাতীয় ব্র্যান্ড থেকে উপযুক্ত স্টাডি ম্যাটেরিয়াল এর চাহিদা ছিল কারণ অনেক শিক্ষার্থী বাংলায় নিট (ইউজি) লিখতে পছন্দ করে। বিশেষজ্ঞ দলের এক বছরের ও বেশি পরিশ্রমের পর, আমরা এটি সম্ভব করতে পেরেছি। আমি নিশ্চিত যে এই উদ্যোগ শিক্ষার্থীদের নিট (ইউজি) প্রস্তুতিতে ব্যাপক অবদান রাখবে।”