ওয়েব ডেস্ক; ২৯ ফেব্রুয়ারি: রাজ্যের পঞ্চায়েত (পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ) বাজেট বিধি ২০০৮ এর বিধি নিয়ম অনুসারে ২৮ শে ফেব্রুয়ারি বেলা ২ ঘটিকায় জেলা পরিষদ কনফারেন্স হলে সভাপতি, সহকারী সভাধিপতি, অপর নির্বাহী আধিকারিক, মাননীয় বিধায়কগণ, কর্মাধ্যক্ষ /কর্মাধ্যক্ষাগণ, সচিব উপসচিব ও অন্যান্য জেলা পরিষদ সদস্য/ সদস্যার উপস্থিতিতে ধনীভোটে চূড়ান্তভাবে অনুমোদিত হয়ে গেল দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট।
যা অর্থ মূল্যের নিরিখে মোট ৮৭২.৭৭ কোটি টাকা যার মধ্যে অগ্রাধিকারের ক্ষেত্রগুলি হল গ্রামীণ সড়ক, পরিকাঠামোগত ব্যয়,পানীয় জলের সংস্থান,মাদ্রাসা শিক্ষা ইত্যাদি।
স্থায়ী সম্পদ সৃষ্টি ও জেলা পরিষদের নিজস্ব আয় বৃদ্ধিও প্রস্তাবিত বাজেটের অন্যতম লক্ষ্য।
