ওয়েব ডেস্ক; ৬ মার্চ : কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়করি একটি পোস্টে বলেছেন যে, পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণায় ৩৪ নম্বর জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের সম্প্রসারণের লক্ষ্যে ৫৫৩.১২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
এর আওতায় কৃষ্ণনগর-বহরমপুর এবং বারাসত-বড়জাগুলি অংশ দুটিকে চার লেনের করা হবে। মোট ২৮.২৩ কিলোমিটার রাস্তা সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, ২ লেনের পরিবর্তে এই অংশগুলি ৪ লেনের হয়ে উঠলে দক্ষিন ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ আরও উন্নত হবে।
সূত্র: পি আই বি
