ওয়েব ডেস্ক; ১৩ মার্চ: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) সম্প্রসারিত করতে অতিরিক্ত তিন লক্ষ শূণ্যস্থানে ক্যাডেট নেওয়ার প্রস্তাবে অনুমোদন দিলেন। সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে এনসিসি-র জন্য সংখ্যা বৃদ্ধির যে চাহিদা রয়েছে তা পরিপূরণ করবে বলে আশা করা হচ্ছে।
১৯৪৮-এ এনসিসি-র ক্যাডেট সংখ্যা ছিল মাত্র ২০ হাজার আর এখন তা বিশ্বের বৃহত্তম উর্দি বিশিষ্ট যুব সংগঠন রূপে গড়ে উঠেছে। নতুন শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী এনসিসি ঐচ্ছিক বিষয় হিসেবে পঠন-পাঠনের সংস্থান রয়েছে। নতুন করে এনসিসির ভর বৃদ্ধি পড়াশোনার ব্যবস্থা থাকার কারণে দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের কাজে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠবে।
