ওয়েব ডেস্ক; ১৫ মার্চ : আগামী ১৬ ও ১৭ই মার্চ, শনিবার ও রবিবার সর্বভারতীয় ক্যারাটে ফেডারেশন “ক্যারাটে এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া”র অনুমোদিত অল ইন্ডিয়া ধামিকা কাই ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং এই প্রথম বিএসএফের সহযোগিতায় ” ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪” অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিযোগিতা হবে কলকাতার ডানলপ মোড়ে ১৩৫ বি টি রোডের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ।
উল্লেখ্য যে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাঁচ থেকে পঁয়ষট্টির প্রায় ১০০০ জন খেলোয়াড় অংশ নেবে এই প্রতিযোগিতায়। মহিলা ও পুরুষ দুটি বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
