ওয়েব ডেস্ক; ১৬ মার্চ: গত ১৪ মার্চ একটি অভিযানে, রেলওয়ে সুরক্ষা বাহিনী, আসানসোল, ট্রেন নম্বর ১৩১৮৬ ডাউন গঙ্গা সাগর এক্সপ্রেসের ট্রেন এসকর্টের আধিকারিকরা একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং ৫০ লক্ষ টাকা নগদ সহ একটি ট্রলি ব্যাগ উদ্ধার করে।
এসকর্ট পার্টি ব্যক্তিটিকে আটক করে এবং আরও তদন্তের জন্য আসানসোলের আর পি এফ /ওয়েস্ট/পোস্টের এএসআই-এর কাছে হস্তান্তর করে। বিস্তারিত জিজ্ঞাসাবাদে, ব্যক্তি স্বীকার করেছে যে সে ব্যাগটি হাওড়া রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঝাঝা রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠেছিল। গ্রেফতার হওয়া ব্যক্তি তার দখলে থাকা এত বিপুল নগদ অর্থের উৎস সম্পর্কে কোনো আইনি অনুমোদন বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় । তিনি দাবি করেছিলেন যে ব্যাগটি একজন অজ্ঞাত ব্যক্তি তার কাছে দিয়েছিল করেছিলেন, যাতে এটি হাওড়া স্টেশনে পৌঁছে দিতে বলেছিল।
পরবর্তীকালে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, আসানসোল আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসানসোলের আয়করের ডেপুটি ডিরেক্টরের কাছে বাজেয়াপ্ত নগদ সহ ব্যক্তিকে হস্তান্তর করে।
