ওয়েব ডেস্ক; কলকাতা, ২০ মার্চ : হোলির বর্ণময় উৎসবে পূর্ব রেল, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রিয় গন্তব্যস্থানের জন্য বিশেষ ট্রেন পরিষেবা চালু রেখেছে। উৎসবের আবহে মুখরিত হওয়ার সঙ্গে সঙ্গে, পূর্ব রেল পশ্চিমবঙ্গের বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব এবং দেশব্যাপী অন্যান্য এই উৎসব উদযাপন কেন্দ্রগুলির গুরুত্ব স্বীকার করে।

বর্নাঢ্য এই উৎসবে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে, পূর্ব রেল যাত্রীদের সুবিধার্থে আটটি হোলি স্পেশাল ট্রেনে আসন সংরক্ষণের কথা ঘোষণা করেছে। এটি যাত্রীদের সময়মত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি উৎসবের ব্যস্ত সময়ে একটি আনন্দদায়ক ভ্রমণ-অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বসন্ত উৎসব উদযাপনের ঐতিহ্যময় প্রাণকেন্দ্র বোলপুর শান্তিনিকেতন সহ গয়া, নিউ জলপাইগুড়ি, রাক্সৌল, ইন্দোর ও বারমেরের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যস্থানগুলিতে উৎসবের আয়োজনের ফলে টিকিটের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ, এই রুটগুলিতে চলাচলকারী নিয়মিত ট্রেনগুলিতে ওয়েটিংলিস্টে যাত্রীদের তালিকা ব্যাপক দীর্ঘায়িত হচ্ছে।

উৎসবের মরসুমে ট্রেনের টিকিটের বিপুল চাহিদাকে তুলে ধরে বিভিন্ন রেলে বিপুল সংখ্যক যাত্রী ওয়েটিংলিস্টে রয়েছেন। উদাহরণস্বরূপ, ১৩০২৩ শিয়ালদহ – গয়া রুটে ২৪.০৩.২০২৪ তারিখের যাত্রায় এসি ৩ টিয়ার (3A) ক্লাসে ১৮ জন যাত্রী এবং স্লিপার ক্লাসে (SL) ৬২ জন যাত্রী ওয়েটিংলিস্টে রয়েছেন। সেইরকমই, ১৩৪২৫ মালদা টাউন – উধনা জং. রুটে ২৩.০৩.২০২৪ তারিখের যাত্রায় স্লিপার ক্লাসে (SL) ৪১ জন এবং ৩০.০৩.২০২৪ তারিখের যাত্রায় ৮৬ জন যাত্রী ওয়েটিংলিস্টে রয়েছেন। এছাড়াও, ১২৩০৭ নম্বর ট্রেনে ২৩.০৩.২০২৪ তারিখের যাত্রায় স্লিপার ক্লাসে (SL) ৩৪ জন যাত্রী ওয়েটিংলিস্টে রয়েছেন। এছাড়াও, আসানসোল – রক্সৌল রুটে ১৩০২১ নম্বর ট্রেনে ২২.০৩.২০২৪ তারিখের যাত্রায় এসি ২ টিয়ারে (2A) ২৭ জন, এসি ৩ টিয়ারে (3A) ৫৩ জন এবং স্লিপার ক্লাসে (SL) ১৩৮ জন যাত্রী ওয়েটিংলিস্টে রয়েছেন। আর, আসানসোল – নিউ জলপাইগুড়ি রুটে (বোলপুর শান্তিনিকেতনের দিকে) ১৫৯২৯ নম্বর ট্রেনে ২৩.০৩.২০২৪ তারিখের যাত্রায় এসি ২ টিয়ারে (2A) ২৫ জন, এসি ৩ টিয়ারে (3A) ৫০ জন, এসি ৩ টিয়ার ইকোনমিতে (3E) ৩৯ জন এবং স্লিপার ক্লাসে (SL) ২৭ জন যাত্রী ওয়েটিংলিস্টে রয়েছেন, পাশাপাশি ৩০.০৩.২০২৪ তারিখের যাত্রায় রয়েছেন যথাক্রমে ২১, ৪৪, ১২, এবং ২৬ জন।

যাত্রীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে অতিরিক্ত হোলি স্পেশাল ট্রেন পরিষেবা চালানো হচ্ছে যাতে বার্থ এখনো পর্যন্ত উপলব্ধ আছে।
নিম্নলিখিত হোলি স্পেশাল ট্রেনগুলিতে এখনো বার্থ উপলব্ধ আছে :

  • ০৩১৩৩ শিয়ালদহ – গয়া স্পেশাল : ২৪.০৩.২০২৪ তারিখে এসি ৩ টিয়ার (3A) ও স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ।
  • ০৩৪৩৫ মালদা টাউন – আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল : ২৫.০৩.২০২৪ ও ০১.০৪.২০২৪ তারিখে এসি ২ টিয়ার (2A), এসি ৩ টিয়ার (3A) ও স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ।
  • ০৩৫৪৯ আসানসোল – রক্সৌল স্পেশাল : ২২.০৩.২০২৪ তারিখে এসি ২ টিয়ার (2A), এসি ৩ টিয়ার (3A) ও স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ।
  • ০৪৮১৪ হাওড়া – বারমের স্পেশাল : ২৮.০৩.২০২৪ তারিখে এসি ৩ টিয়ার (3A) ও স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ।
  • ০৫৭৬৩ আসানসোল – নিউ জলপাইগুড়ি স্পেশাল : ২৩.০৩.২০২৪ ও ৩০.০৩.২০২৪ তারিখে এসি ১ম শ্রেণী (1A), এসি ২ টিয়ার (2A), এসি ৩ টিয়ার (3A), এসি ৩ টিয়ার ইকোনমি (3E) ও স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ।
  • ০৯০১২ মালদা টাউন – ওয়ালসাড স্পেশাল : ২৪.০৩.২০২৪ ও ৩১.০৩.২০২৪ তারিখে এসি ২ টিয়ার (2A), এসি ৩ টিয়ার (3A) ও স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ।
  • ০৯০১৪ মালদা টাউন – উধনা স্পেশাল: ২৩.০৩.২০২৪ ও ৩০.০৩.২০২৪ তারিখে স্লীপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ।
  • ০৯৩৩৬ হাওড়া – ইন্দোর স্পেশাল : ২৪.০৩.২০২৪ ও ৩১.০৩.২০২৪ তারিখে এসি ২ টিয়ার (2A), এসি 3 টিয়ার (3A) ও স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ।

উল্লেখ্য, বার্থের উপলব্ধতার সম্ভাব্য পরিবর্তন হতে পারে, এবং ভ্রমনেচ্ছুক যাত্রীদের তাদের আসন অগ্রিম সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ব রেলওয়ে সকল যাত্রীদের কাছে সুগম এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।