শুভাবরি ওয়েবডেস্ক, ২১ মার্চ, কলকাতা:
বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মলন করে নতুন রাজনৈতিক দল অল ইন্ডিয়া আর্য মহাসভার পথচলা শুরু হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জাতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী, বিভাস ব্যানার্জি, রাজ্য জেনারেল সেক্রেটারি, অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক সাহা রায় এবং অন্যরা।
এই সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেন:
মনীশ আমির (মুর্শিদাবাদ)
প্রতীক ব্যানার্জি (জঙ্গিপুর)
রাজেশ প্রসাদ (হাওড়া সদর)
স্বামী শ্রী সুন্দরগিরি মহারাজ (হুগলি)
পার্থ প্রভু (কৃষ্ণনগর)
বিশ্বজিৎ বোস (বরানগর/উপনির্বাচন)
উপস্থিত দলের নেতৃবৃন্দ বক্তব্যে সংবাদ সম্মেলনে উঠে আসে, তাদের মূল উদ্দেশ্য হল আর্য সংস্কৃতির প্রচার ও সংরক্ষণ। এছাড়া আর্য সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার প্রচার করা।
দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে তারা ১২ থেকে ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং পরবর্তী সভায় অবশিষ্ট প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।
উল্লেখযোগ্য ভাবে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে একজন মহিলার বিয়ের বয়স ১৮ বছরের পরিবর্তে ১০ থেকে১২ বছর হতে হবে।
উল্লেখ করা যেতে পারে এই রাজনৈতিক দল ১৬ এপ্রিল, ২০২৩-এ প্রতিষ্ঠিত হয়েছিল। যার
