ওয়েব ডেস্ক; ২৪ মার্চ: লোকসভা নির্বাচনে অবৈধ অর্থের অপব্যবহার রুখতে সক্রিয়ভাবে প্রয়াস চালাচ্ছে আয়কর দফতর। পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য আয়কর দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে ২৪ ঘণ্টার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আগামী ৪ জুন পর্যন্ত এই কন্ট্রোল রুম সারাদিন খোলা থাকবে।
পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা টোল ফ্রি নম্বর বা ল্যান্ড লাইনে ফোন করে অবৈধ অর্থের অপব্যবহার সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। টোল ফ্রি নম্বর হল, ১৮০০-৩৪৫-৫৫৪৪। দুটি ল্যান্ড লাইনের নম্বর হল, ০৩৩-২২৬২-৮১৫০ এবং ০৩৩-২৪৪১-০৩২৫।
এছাড়া, snoitwb2024[at]gmail[dot]com, এই ই-মেলেও অভিযোগ জানানো যাবে।
সূত্র: পি আই বি
