ওয়েব ডেস্ক; ২৮ মার্চ: গুড ফ্রাইডে উপলক্ষে ব্লু লাইনে মেট্রো রেলওয়ে ২৯ মার্চ মোট ২৩৪ টি পরিষেবা চালাবে।
এদিন গ্রীন লাইনের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এদিন ১৩০ টি পরিষেবার পরিবর্তে ১২২ টি পরিষেবা চালাবে মেট্রো৷
অন্যদিকে, ওই দিন ১০৬ টি পরিষেবার পরিবর্তে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত গ্রীন লাইনে মোট ৯০ টি পরিষেবা চালানো হবে।
পার্পেল লাইনে সাধারণ পরিষেবাগুলি পাওয়া যাবে৷
অরেঞ্জ লাইনে কোন পরিষেবা পাওয়া যাবে না।
