ওয়েব ডেস্ক; ৩০ মার্চ : ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট (NPTI) এবং PTC India Ltd টেকসই উন্নয়ন লক্ষ্যের প্রচারের উপর ফোকাস রেখে এনার্জি ডোমেনে গবেষণা ও উন্নয়নের জন্য একটি সেন্টার অফ এক্সিলেন্স (CoE) প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। CoE-এর গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টার ফলাফল প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ খাতে ছড়িয়ে দেওয়া হবে। সমঝোতা স্মারকের অধীনে, NPTI এবং PTC India Limited CoE-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন এবং জ্ঞান ভাগাভাগি করার জন্য সহযোগিতা করবে।

২৮ শে মার্চ, নতুন দিল্লির বিদ্যুৎ মন্ত্রকের অফিসে,
ডিরেক্টর জেনারেল , এনপিটিআই, ডঃ ত্রিপ্ত ঠাকুর এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এইচআর), পিটিসি ইন্ডিয়া লিমিটেড কোয়েল সিংগাল সিএমডি, পিটিসি ইন্ডিয়া লিমিটেডের ডঃ রাজীব কে মিশ্র এর পক্ষ থেকে এই মউ স্বাক্ষর হয়, এছাড়া ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব পঙ্কজ আগরওয়ালের উপস্থিত ছিলেন ।