ওয়েব ডেস্ক; ৬ এপ্রিল : টোল প্লাজা চার্জ এই বছর, লোকসভা নির্বাচন এর কারণে ভাড়া সংশোধন স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের আপাতত বেশি হার দিতে হবে না, কারণ লাগু রয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) ।
সূত্র জানাচ্ছে প্রায় ১১০০ টোল প্লাজা টোলের হার বাড়াবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ৩-৫% বাড়বে এই চার্জ।
২০২৩ অর্থবর্ষে ৫,৪০,০০০ কোটি টাকা রাজস্ব এসেছিল এই মারফত । ২০১৯ অর্থবর্ষে যা ছিল ২,৫২,০০০ কোটি টাকা।
বিরোধীদের দাবি নরেন্দ্র মোদি সরকার সরকারের আসার পরেই জ্বালানি এবং টোল প্লাজার চার্জ বৃদ্ধি করেছে। অন্যদিকে সরকার পক্ষের কথা এই টোল প্লাজার থেকে যে রাজস্ব আসে এখান থেকে অন্যান্য জাতীয় সড়ক সম্প্রসারণ করা হয়।
উল্লেখ্য ১৬ ই মার্চ লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। এই প্রক্রিয়ার সম্পূর্ণ শেষ হবে ৪জুন । জানা যাচ্ছে তার পরেই এই বৃদ্ধি করা হতে পারে।
