ওয়েব ডেস্ক; ৭ এপ্রিল : রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৩ হাজার ৫৪১ জন ভোটদাতার বয়স ১০১ – এর বেশি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে যে, এদের মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি। এই কেন্দ্রে ১০১ বছরের বেশি বয়সী ভোটদাতার সংখ্যা ৩০৯। অন্যদিকে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে এই সংখ্যা সবচেয়ে কম – ১১ জন।
এবার ৮৫ বছরের উর্ধ্বে ভোটদাতার সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৭১৯। পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৫৯ লক্ষ। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটদাতার সংখ্যা ১৫ লক্ষ ২৪ হাজার ৯৮৫।