ওয়েব ডেস্ক; ৯ এপ্রিল : প্রতিবারের ন্যায় এই বছরেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল)আয়োজন করল তাদের অষ্টম ফটোগ্রাফিক প্রতিযোগিতা গগনেন্দ্র প্রদর্শন শালাতে ।
অফিসার্স অ্যাসোসিয়েশন তাদের ট্রেড ইউনিয়ন এক্টিভিটি ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। তাদেরই একটি অঙ্গ এই বাৎসরিক ফটোগ্রাফিক প্রতিযোগিতা ও প্রদর্শন, যেখানে স্টেট ব্যাংকের সমস্ত অংশিদারেরা যেমন কর্মচারী ও তাদের পরিবার , ব্যাংকের গ্রাহকগণ তাঁদের পেশাদারিত্ব প্রমাণ করার সুযোগ পান।
এই প্রদর্শনীর শুভ আরম্ভ করেন বেঙ্গল সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা। উপস্থিত ছিলেন বেঙ্গল সার্কেলের অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় ও সভাপতি অসিতাব কুন্ডু। ২০০০ টি ছবির মধ্যে দিয়ে বেছে নেওয়া হয় বিভিন্ন বিভাগের পুরস্কার প্রাপকদের ।
জুড়ি মেম্বাররা ছিলেন ভারতবর্ষের নামকরা ও প্রতিতযশা চিত্রগ্রাহকরা। প্রদর্শনী চলবে আগামী ১২ ই এপ্রিল পর্যন্ত।
