ওয়েব ডেস্ক; ১০ এপ্রিল : ভি-গার্ড, বাজারে এনেছে অ্যারিজো ওয়্যার, বৈদ্যুতিক তারের প্রযুক্তিতে একটি অগ্রণী উদ্ভাবন। উন্নত ই-বিম প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং শূন্য-হ্যালোজেন কম ধোঁয়া বৈশিষ্ট্যের দাবি নিয়ে, অ্যারিজো ওয়্যার্স বৈদ্যুতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার মানদণ্ডে একটি নতুন যুগের সূচনা করেছে, যা গ্রাহকদের অতুলনীয় মানসিক শান্তি প্রদান করে।
যেহেতু ভারতীয় হাউজিং ওয়্যার্স এবং কেবল্স বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ৯% – ১০% বৃদ্ধির হার সহ ২২-২৫,০০০ কোটিতে (ভারতীয় মুদ্রায়) পৌঁছানোর অনুমান করা হয়েছে , তাই নিরাপদ এবং পরিবেশ বান্ধব সমাধানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে৷ অ্যারিজো ওয়্যার্স, তার অত্যাধুনিক ই-বিম প্রসেসিং প্রযুক্তি সহ, প্রচলিত এফআর পিভিসি ওয়্যার্সের তুলনায় বিদ্যুৎ বহন ক্ষমতায় উল্লেখযোগ্যভাবে ৭৫% বৃদ্ধি প্রদান করে এই চাহিদাকে সরাসরি মোকাবিলা করার প্রতিশ্রুতি প্রদান করে। এই উন্নত প্রযুক্তিটি অ্যারিজো ওয়্যার্সের বৈদ্যুতিক এবং শারীরিক শক্তি উভয়ই বৃদ্ধি করে, যা একে ৯০°C তাপমাত্রায় ক্রমাগত সচল থাকার জন্য উপযুক্ত করে তোলে। যারফলে, অ্যারিজো ওয়্যার্স অত্যন্ত তাপ-প্রতিরোধী, গলন-প্রতিরোধী এবং অগ্নি প্রতিরোধক হয় এবং উল্লেখযোগ্যভাবে শর্ট সার্কিট এবং আগুন লাগার বিপদের ঝুঁকি কম করে, বাড়ি এবং ব্যবসার জন্য উন্নত নিরাপত্তা নিশ্চিত করে।
এছাড়াও, অ্যারিজোওয়্যার্স সীসা-মুক্ত এবং নন-কার্সিনোজেনিক কাঁচামাল থেকে তৈরি করা হয়, যা কঠোর আরওএইচএস এবং আরইএসিএইচ মানদন্ড অনুসরণ করে এবং তাই অগ্নি-দুর্ঘটনার সময় ইন্সুলেশন থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয় না । এই কারণে এই ওয়্যার্স কেবলমাত্র পরিবেশ বান্ধবই নয়, ভোক্তাদের জন্য একটি নিরাপদ বিকল্পও হয়ে উঠেছে।
উচ্চতর পরিবাহিতার জন্য ৯৯.৯৭% বিশুদ্ধ তামা সহ, অ্যারিজো ওয়্যার্স প্রতিষ্ঠিত কনফর্মিটিইউরোপিয়ান সার্টিফিকেশন (সিই)সহ জাতীয় এবং আন্তর্জাতিক মান মেনে চলে। অত্যন্ত সুবিধা এবং স্থায়িত্বের জন্য ডিজাইন করা, অ্যারিজো ওয়্যার্সেউন্নতমানের ইনস্টলেশনের জন্য নমনীয়তা রয়েছে, যেখানে এর আর্দ্রতা-বিরোধী কবচ আবহাওয়া পরিস্থিতি নির্বিশেষে দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা নিশ্চিত করে। উপরন্তু, অ্যারিজো ওয়্যার্সে উইপোকা এবং ইঁদুর জাতীয় প্রাণীদের বিরুদ্ধে শক্তিশালী, যাতে করে তাদের স্থায়িত্ব এবং সহনশীলতা বৃদ্ধি পায়।
লঞ্চের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, ভি-গার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর এবং সিওও রামচন্দ্রন ভি মন্তব্য করেছেন, “আমরা বৈদ্যুতিক নিরাপত্তা এবং স্থায়িত্বের অগ্রগতির চূড়ান্ত পণ্য অ্যারিজো ওয়্যার্স প্রবর্তন করতে পেরে আনন্দিত। অ্যারিজোর সঙ্গে, গ্রাহকরা আত্মবিশ্বাসী হতে পারেন যে তারা এমন একটি পণ্যে বিনিয়োগ করছেন যা শুধুমাত্র তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় না বরং একটি পরিষ্কার, সবুজ ভবিষ্যতের জন্যও অবদান রাখে।
