ওয়েব ডেস্ক; ১০ এপ্রিল : ঈদ-উল-ফিতর উপলক্ষে মেট্রো রেল ব্লু লাইনে ১১ এপ্রিল বৃহস্পতিবার মোট ২৩৪ পরিষেবা চালাবে।

এদিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৩০টি পরিষেবার পরিবর্তে মোট ১২২ টি পরিষেবা পাওয়া যাবে। ওই দিন, এই রুটে সকাল ৭ টা থেকে পরিষেবা শুরু হবে।

অন্যদিকে, ওই দিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ১০৬ টি পরিষেবার পরিবর্তে মোট ৯০টি পরিষেবা চলবে। ২০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে।

অরেঞ্জ লাইনে রোজের মতোই পরিষেবা থাকবে। কিন্তু পার্পেল লাইনে এদিন পরিষেবা বন্ধ থাকবে।