ওয়েব ডেস্ক; ১২ এপ্রিল : কেন্দ্রীয় বনস্পতি প্রয়োগশালা, বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়া, ড ইকে জানকী আম্মল এর স্মরণে, ড ইকে জানকী আম্মল এর প্রতিকৃতি এবং একটি প্রদর্শনী কক্ষ উম্মোচন উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল ১২ এপ্রিল । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ড. এ.এ. মাও, অধিকর্তা, বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়া, প্রতিকৃতি এবং স্মারক উম্মোচন করেন। তিনি অত্যন্ত আনন্দ সহকারে জানান যে ড. ই.কে. জানকী আ্ম্মল বি.এস.আই এর ইতিহাসে এক স্তম্ভ তৈরী করেছেন কারণ তিনি বহু পূর্বে ১৯৫৪ সালে একটি পুননির্মান পরিকল্পনা করেছিলেন যে বনস্পতি বিভাগ যদি দেশের মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া না হয় তাহলে দেশের উদ্ভিদবৈচিত্র্র্র সামগ্রিক এবং সুবিন্যস্তভাবে তালিকাভুক্ত হবে না।

ড. প্রতিভা গুপ্তা, বৈজ্ঞানিক এফ এবং কার্যালয় প্রধান, কেন্দ্রীয় বনস্পতি প্রয়োগশালা এটা জানান যে সেই সময় ড.ই.কে. জানকী আ্ম্মল বিজ্ঞান ক্ষেত্রে মহিলাদের মধ্যে একজন অগ্রগণী ছিলেন এবং তিনি ভারতীয প্রথম মহিলা যিনি উদ্ভিতবিদ্যা বিষয়ে ইউনাইটেড স্টেটস থেকে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত করেন।

তার লেখা বই ক্রোমোজন এটলাস অব্ কাল্টিভেটেড প্লান্টস কোষবিদ্যা বিষয় এক বিশাল কাজ। তিনি এটা জানান যে ড. আম্মল ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তার কাজের ক্ষেত্রে অসামান্য অধ্যবসায় এবং নিষ্ঠার জন্য।তার অসামান্য কর্মদক্ষতার জন্য।

এই অনুষ্টানে উপস্থিত ছিলেন এই সংস্থার বিশিষ্ট বৈজ্ঞানিকগণ ড. জে. জয়ন্তী, ড. লাল জী সিং, ড. বিনয় রংজন, ড. আর.আর. গুপ্তা, ড. দেবেন্দ্র সিং, ড. কে.এ.এ. কবীর, ড. তপন শীল। এছাড়া বি.এস.আই র অন্যন্য বৈজ্ঞানিকগণও উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে ড. মানস রংজন দেবতা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাতীয় সংগীত পরিবেশন দিয়ে শেষ হয়।