ওয়েব ডেস্ক; ১৯ এপ্রিল : ১৯শে এপ্রিল শুক্রবার উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। প্রথম দফার এই ভোট গ্রহণ হবে মোট ৫৮১৪টি বুথে। যেখানে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৫৬,২৬,১০৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৮ লক্ষ ৬২ হাজার ৪৯৪। মহিলা ভোটের সংখ্যা ২৭ লক্ষ ৬৩ হাজার ৫০৬। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১০৮ জন।
৮৫ বছরের বেশি ভোটার আলিপুরদুয়ারে রয়েছে ৭৯৯১, কোচবিহারে ১০১৫১, এবং জলপাইগুড়িতে ৯১৪৪।
মহিলা পরিচালিত বুথ কোচবিহারে রয়েছে ৬৭, আলিপুরদুয়ারে ২১২টি, এবং ১৪৯টি রয়েছে জলপাইগুড়িতে। মডেল বুথ কোচবিহারে একুশটি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ১৩টি করে মডেল বুথ রয়েছে।
তিনটি কেন্দ্র মিলিয়ে মোট ৮৩৭ টি বুথ রয়েছে যেগুলি কমিশনের তরফ থেকে ক্রিটিকাল জানানো হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে জানানো হয়েছে গত পহেলা মার্চ থেকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ২৩৮ কোটি টাকারও বেশি বেআইনি জিনিস উদ্ধার করা হয়েছে।
