ওয়েব ডেস্ক; ১৯ এপ্রিল : কর্তব্যে গাফিলতির জন্য মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং শান্তিপুর থানার দুই ওসি কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন।

এই লোকসভা নির্বাচনে কোনোভাবেই কাজ করতে পারবেন না । নির্বাচন কমিশন এই দুজন পুলিশ কর্তার বিরুদ্ধে চার্জ শিট জমা দিতে বলেছে অবিলম্বে।

আগামীকাল শনিবার সকাল ১১ টার মধ্যে রিপোর্ট দিতে হবে। তার সাথে ওই পদের জন্য তিন জনের উপযুক্ত নাম দিতে হবে।

কমিশনের চিঠি অনুযায়ী আপাতত তারা জেলা হেড কোয়াটারের সাথে যুক্ত থাকবেন।