ওয়েব ডেস্ক : গরমের দিনে যে ফলগুলি বাজারে প্রায় অনায়াসে মিলে ই তার মধ্যে অন্যতম ফল হচ্ছে তরমুজ।
গরমের সময় এই ফলটি প্রায় প্রত্যেকটি বাড়িতেই খাওয়া হয়ে থাকে। কিন্তু একটি বিশেষ সময়ের ফল তার যে অনেক উপকার রয়েছে সেটাই হয়তো আমরা অনেকেই জানিনা।
চলুন দেখা যাক তরমুজের কি উপকার:
তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে। গরম কালে যদি এই তরমুজ খাওয়া যায়, তাহলে জলের পরিমাণ শরীরে কমতে দেয় না। অনেকের কথায় দেড়শ মিলিটার পর্যন্ত জল থাকে এক কাপ তরমুজে।

তরমুজ খাবার হজম করার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা গ্রহণ করে। এছাড়াও তরমুজ খিদে বাড়ানোর ক্ষেত্রেও কাজ করে।

ওজন কমাতেও তরমুজ খাওয়া যেতে পারে। নিয়মিত ডায়েটে তরমুজ বেশ উপকারী।

শরীরের বিভিন্ন টক্সিক পদার্থ বের করে দিতে তরমুজ কিন্তু সামনের সারিতে রয়েছে। কিডনি রোগের ক্ষেত্রেও তরমুজ ভালো ভূমিকা পালন করে।

অনেক সময় পেশিতে ব্যথা অনুভব করা হয় সেক্ষেত্রে তরমুজ এই পেশির ব্যথাকে কমাতে সাহায্য করে।

অনেকের কথা অনুযায়ী অর্থাৎ বিশেষজ্ঞরা বলেন ক্যান্সারের ঝুঁকি কমায় এই তরমুজ।

তরমুজে বেশিরভাগ পরিমাণ জল থাকায় শরীরের আদ্রতা বজায় রাখার জন্য সাহায্য করে তরমুজ।

যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য তরমুজ খেলে সেই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।