ওয়েব ডেস্ক; ২৭ এপ্রিল : ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৪ -এর প্রার্থীদের সুবিধার জন্য, ব্লু লাইনে ২৮ এপ্রিল রবিবার সকাল ৮:৩০ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। সেই নির্দিষ্ট দিনে এই করিডোরের পুরো অংশে ১৩০ টি পরিষেবার পরিবর্তে ১৪০ টি পরিষেবা চালানো হবে।
সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮:৩০ টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দম দম থেকে কবি সুভাষ, দম দম থেকে দক্ষিণেশ্বর পরিষেবা পাওয়া যাবে।
শেষ পরিষেবার কোনো পরিবর্তন হবে না।
