ওয়েব ডেস্ক; ৩০ এপ্রিল : সম্প্রতি গুজরাটের এটিএস -র সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথ উদ্যোগে আরব সাগরে ১৭৩ কেজি মাদকবাহী একটি ভারতীয় মাছ ধরার নৌকাকে আটক করেছে। মাদকবাহী দু জনকে আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাটের এটিএস সন্দেহভাজন নৌকাটিকে আটক করতে নজরদারি চালায়। শেষ পর্যন্ত মাছ ধরার নৌকাটিকে শনাক্ত করে আটক করা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত তিন বছরে এই নিয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ১২ বার এ জাতীয় নৌকা আটক করল। অতি সম্প্রতি একটি পাকিস্তানি মাছ ধরার নৌকাকে আটক করা হয়েছিল। তাতে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য মজুত ছিল। সমুদ্রে মাদক চোরাচালান রোধে উপকূলবর্তী এলাকাকে সুরক্ষিত রাখতে এই দুই সংস্থা অসামান্য দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।