ওয়েব ডেস্ক; ২ মে: গত ১ মে ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে প্রতিবারের মতো শ্রমিক দিবস উদযাপন করা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে। সংগঠনের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্ত দান শিবীর আয়োজন করা হয়েছিল। কলকাতা প্রধান শাখায় যেখানে প্রায় ১২৫ জন ব্যাংক অফিসার রক্ত দান করেন ব্যাংক এর উচ্চ প্রবন্ধনের উপস্থিতিতে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান তথা সর্বভারতীয় নেশনালাইজড ব্যাংক ফেডারেশন এর সর্বভারতীয় সম্পাদক সঞ্জয় দাস।তিনি বলেন গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে যেখানে তীব্র রক্ত সংকট দেখা দিচ্ছে সেখানে শ্রমিক দিবস এ রক্তদানের মাধ্যমে শ্রমিক দের অবদান কে স্মরণ করার শ্রেষ্ঠ বিকল্প।
ব্যাংক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে আমরা ব্যাংক অফিসার দের কাজের নির্ধারিত সীমার দাবিতে, পাঁচদিনের সপ্তাহ চালু করার দাবিতে, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের লড়াই চালিয়ে যাচ্ছি যা আজকের শ্রমিক দিবসএর বিশ্বব্যাপী স্বীকৃতির অন্যতম ভিতপ্রস্তর।এই রক্ত দান সেই শ্রমিক দের ঝরানো রক্তের প্রতিদান।এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা তরুণ সাহা,সভাপতি অভিজিৎ মণ্ডল, কোষাধ্যক্ষ দেবাশিস মণ্ডল, সাধারণ সম্পাদক ঋষভ হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অস্বাভাবিক গরমে যখন রক্তদাতার সংখ্যা কমে যায় তার ওপর রাজ্যব্যাপী নির্বাচনের কাজে যখন সবাই ব্যস্ত , যখন রক্তদান শিবিরের সংখ্যা কম অথচ রক্তের চাহিদা আকাশচুম্বী এবং ব্লাড ব্যাংক গুলো রক্তের সংকুলান করতে পারছে না সেখানে এই এত সংখ্যায় রক্তদান সত্যিই কৃতিত্বের দাবি রাখে।

সঞ্জয় দাস আরও বলেন, ” ব্যাঙ্কিং সেক্টরকে যেভাবে বেসরকারিকরণ করার একটা চক্রান্ত চলছে তা আমরা যেভাবেই হোক রুখবই। ব্যাঙ্কিং কর্মী সংগঠনগুলি জন্মের সময় থেকে যেভাবে সরকারের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছিল সেভাবেই আগামী দিনে চালিয়ে যাবে।”