ওয়েব ডেস্ক; ২ মে: ২৬ এপ্রিল, ২০২৪ তারিখে ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিম্বল লোডিং ইউনিটগুলির নিয়ন্ত্রণ ও সংরক্ষণের ব্যাপারে নির্দেশিকা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। নতুন প্রোটোকল মেনে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি এবং ব্যবস্থা গ্রহণের জন্য সব সিইও-কে নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পয়লা মে, ২০২৪ তারিখ বা তার পর থেকে ভিভিপ্যাট-এ সিম্বল লোডিং প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত ক্ষেত্রে এই প্রোটোকল কার্যকর হবে।