ওয়েব ডেস্ক; কলকাতা, ১০ মে : বেশ কিছু স্বনামধন্য পত্রপত্রিকা, এমনকি স্থানীয় ভাষায় প্রচারিত বহুলপ্রচলিত পত্রিকাতেও সম্প্রতি হাওড়া – ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর খবর দেখা যাচ্ছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উপযুক্ত তথ্যের ভিত্তিতে নয়।
পত্রপত্রিকাগুলি আরেক ধাপ এগিয়ে ট্রেনের যাত্রাপথ এবং সময়সারণিও প্রচারিত করে জনমানসে অযথা বিভ্রান্তির সৃষ্টি করছে।
কৌশিক মিত্র, পূর্ব রেলের মুখ্য জনসংযোক আধিকারিক বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হাওড়া – ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর এজাতীয় খবর সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর এবং নিকট ভবিষ্যতে এই ধরণের ট্রেন চালানোর কোনো পরিকল্পনা এখনো অবধি রেল কতৃপক্ষ নেয়নি।
জনসাধরণের কাছে অনুরোধ, তারা যেন এজাতীয় বিভ্রান্তিকর খবরে বিশ্বাস না করেন এবং কেবলমাত্র উপযুক্ত রেল কতৃপক্ষ কতৃপক্ষের দ্বারা প্রচারিত বার্তাকে অনুসরণ করেন । রেল কতৃপক্ষ জনসাধারণকে অনুরোধ করছে ভুয়ো খবরে বিশ্বাস করে অযথা হয়রানির স্বীকার হবেন না।
