ওয়েব ডেস্ক; ১২ মে : ১৩ই মে সোমবার রাজ্যের চতুর্থ দফা লোকসভা নির্বাচন। চতুর্থ দফায় এ রাজ্যে মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করেছে।
আসানসোল ,বহরমপুর ,বর্ধমান পূর্ব ,বীরভূম, বোলপুর, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর এবং রানাঘাট এই আটটি লোকসভা আসনে এদিন ভোট হবে।
ফলকনামা অনুযায়ী ৭৫ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। এদের মধ্যে ৮ জন প্রার্থী জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে।
৭৫ জন প্রার্থীর মধ্যে ২১ জনের সম্পদের পরিমাণ এক কোটি টাকার বেশি। মাথাপিছু গড় সম্পদ ১২ কোটি টাকার বেশি।
এই দফায় ২৯ জন প্রার্থী জানিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, ৪২ জন প্রার্থী জানিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি। একজন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে । দুজন প্রার্থী শুধুমাত্র স্বাক্ষর এবং একজন জানিয়েছেন তিনি নিরক্ষর।
২৫ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থী রয়েছেন ১৬ জন, ৩৭ জন প্রার্থী তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে জানিয়েছেন, ৬১ থেকে ৮০ বছরের মধ্যে প্রার্থী সংখ্যা ২২।
এই দফায় ১৬ জন প্রার্থী মহিলা।
