ওয়েব ডেস্ক; ১২ মে : দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে, বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়িয়েছে, যার কারণে চতুর্থ ধাপের ভোটের আগে বিএসএফ একটি বড় সাফল্য পেল। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার পোস্ট হালদারপাদা, ৩২ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা নদীয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে ২৬ টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করলো। সূত্র মতে সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা চলছিল । আটক সোনার বিস্কুটের ওজন ৩.২০৮ কেজি এবং যার আনুমানিক মূল্য ২,৩৫,৪৬,৭২০/- টাকা।
তথ্য অনুযায়ী, ১১ মে সীমান্ত চৌকি হালদারপাড়ের জওয়ানরা বিএসএফ-এর গোয়েন্দা বিভাগ থেকে সোনা পাচারের সম্ভাবনার খবর পান। খবর পেয়ে সৈন্যরা সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময় সৈন্যরা, বাঁশ বাগানে লুকিয়ে, দুই চোরাকারবারীকে ধারালো ছুরি এবং হাতে কিছু প্যাকেট নিয়ে আইবিবিএফের দিকে এগিয়ে যেতে দেখে। এবং কলা বাগানে প্রায় ১৫০ মিটার দূরত্বে আরও তিন চোরাকারবারীকে দেখতে পান যারা সোনা নিতে এসেছিলেন যখন চোরাকারবারীরা প্যাকেটটি বেড়ার উপর ফেলে দিতে যাচ্ছিল তখন সৈন্যরা তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে চোরাকারবারীরা হামলা চালায়, জওয়ানরা পাল্টা পিএজি থেকে এক রাউন্ড গুলি চালায়। এতে পাচারকারীরা ভয় পেয়ে প্যাকেটটি মাটিতে ফেলে আবার বাংলাদেশের দিকে ছুটে যায়। সৈন্যরা জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে দুটি ধারালো ছুরি এবং তিনটি ছোট প্যাকেট উদ্ধার করে। খুললে ২৬ টি সোনার বিস্কুট পাওয়া যায়। সেনারা সোনা জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে।
আটক করা সোনা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বনপুর কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
