ওয়েব ডেস্ক; ১৪ মে : এপ্রিল, ২০২৪-এ সারা ভারতে উপভোক্তা মূল্য সূচক (সিপিআই) কমে দাঁড়িয়েছে ৪.৮৩ শতাংশ (অস্থায়ী)। গ্রাম ও শহরাঞ্চলে যথাক্রমে এই হার দাঁড়িয়েছে ৫.৪৩ শতাংশ এবং ৪.১১ শতাংশ।
২০২৪-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে সিপিআই ছিল যথাক্রমে – ৫.১০, ৫.০৯ এবং ৪.৮৫ শতাংশ।
৫টি শীর্ষ গ্রুপের মধ্যে জামাকাপড় ও জুতো, আবাসন, জ্বালানি ও বৈদ্যুতিক আলোর খুচরো মূল্য সূচক গত মাস থেকে কমেছে।
