ওয়েব ডেস্ক; ১৯ মে : আগামী ২০ মে সোমবার হতে চলেছে রাজ্যে পঞ্চম দফা লোকসভা নির্বাচন ভোটগ্রহণ।
এই দফায় বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ এই সাতটি লোকসভা কেন্দ্রে রাজ্যে ভোট রয়েছে। কমিশন সূত্রে খবর এই দফায় ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকতে চলেছে। যার মধ্যে প্রায় ৬১৩ কোম্পানি কেন্দ্র বাহিনী ব্যবহার করা হবে ভোটের কাজে।
কমিশনের সূত্রে খবর বারাসাত পিডিতে ২০ কোম্পানি, ব্যারাকপুর পিডি ৫৬ কোম্পানি, বসিরহাট পিডিতে ১৭ কোম্পানি, বনগাঁ পিডিতে ৪৯ কোম্পানি, চন্দননগরে ৬০ কোম্পানি, হুগলি গ্রামীনে ১৭১ কোম্পানি, হাওড়া পিসিতে ৮০ কোম্পানি, হাওড়া গ্রামীনে ১১০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২৩ কোম্পানি এবং রানাঘাট পিডিতে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে। শুধু তাই নয় আগের দফায় কুইক রেসপন্স টিমের কিছুটা ঘাটতি থাকলেও এই দফায় ৫৬৭ টি কিউআরটি থাকতে চলেছে বলে খবর কমিশন সূত্রে।